বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ১১:৩৭ পিএম
হাইমচরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত ১
চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী অভিযানে হেরোইন গাঁজাসহ ৪ যুবককে আটকের ঘটনায় একই উপজেলার আলগী ইউনিয়নের মহজনপুর গ্রামের রাশেদ আখন্দ (২৪) কে বেধম পিটিয়ে জখম করেছে আটকৃতরা।

মঙ্গলবার (২০ মে) রাত ৯ টার দিকে আলগী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা ও মাদকসেবীরা দেশীয় অস্ত্র দিয়ে রাশেদের উপর অতর্কিত হামলা করে। এ সময় তার শরীরের বিভিন্ন অংশে ফেটে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পায়। তিনি বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের (২য় তলায়) চিকিৎসা নিচ্ছেন।

আহত রাশেদ আঁলগী ইউনিয়নের মহজনপুর গ্রামের আনোয়ার আখন্দের ছেলে।

ঘটনার বিবরণের জানা গেছে বৃহস্পতিবার (১৫ মে) বিকালে দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে এক্সটেন্ড গ্রুপের পারভেজ, রনি, রাব্বি, রাকিব, মাহি মিয়াজি, রাশেদ মাঝি, সাইফকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে ধরা হয়।

Model Hospital
আটকের কয়েকদিন পর উক্ত আসামীরা ছারা পেয়ে আহত রাশেদকে সন্দেহ করেন। উক্ত আসামিদের ধারণা পুলিশকে রাশেদ জানিয়েছেন। এই সন্দেহ থেকেই আসামিরা রাশেদের উপর হামলা চালিয়েছেন।

আহত রাশেদকে তাৎক্ষণিক আঁলগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

এ ঘটনায় আহত রাশেদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital