শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯নং বালিয়া ইউনিয়ন সম্মেলন

নতুন ফ্যাসিস্ট শক্তির আত্মপ্রকাশ দেশবাসীর জন্য হুমকি : মাওলানা হেলাল আহমাদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:৩৪ পিএম
নতুন ফ্যাসিস্ট শক্তির আত্মপ্রকাশ দেশবাসীর জন্য হুমকি : মাওলানা হেলাল আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) ইউনিয়ন কার্যালয়ে বালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ মানিক মিয়া খোকনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আশরাফের সঞ্চালনায় ইউনিয়ন দ্বি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামই একমাত্র কার্যকর পন্থা। ইসলামের প্রদর্শিত পথই পারে মানুষকে মুক্তির দিশা দিতে। অন্য কোনো মতবাদ বা পথ দিয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।”

Model Hospital

তিনি আরও বলেন, “ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের উৎখাত ঘটেছে। কিন্তু নতুন ফ্যাসিস্ট শক্তির আত্মপ্রকাশ দেশবাসীর জন্য হুমকি। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সজাগ থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক,জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন খান, সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, সদর সেক্রেটারি মাওলানা মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন দেওয়ান।

সম্মেলনে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্তি করে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মুফতি আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ মানিক মিয়ার খোকন, সহ-সভাপতি মোহাম্মদ কাউসার, সেক্রেটারি মাওলানা আব্দুল হামিমকে মনোনীত করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital