শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে

চাঁদপুরে ডিএনসি’র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:০১ পিএম
চাঁদপুরে ডিএনসি’র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

আগামী ২৬ জুন অন্যান্য দেশের সঙ্গে তালমিলিয়ে এবারও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হবে।

দিবসটি পালনকল্পে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার (২৩ মে) বিকালে জাতীয় শিশু একডেমি, জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের অর্ধশতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুচিত্র রঞ্জন দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, জেলা শিক্ষা অফিসার (অবঃ), আব্দুল জলিল মিয়া, নারায়ণপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মুক্তার আহমেদ, মাতৃপীঠ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক তাজুল ইসলাম, উপ-পরিদর্শক তরিকুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মোঃ বেলায়েত হোসেন সহ অন্যরা।

Model Hospital

উল্লেখ্য: আগামী ২৬ জুন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital