শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক দিনব্যাপী কর্মশালা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৭:৫৮ পিএম
শাহরাস্তিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক দিনব্যাপী কর্মশালা
শাহরাস্তিতে কৃষক- কৃষাণী ও সমাজের বিভিন্ন শ্রেনীপেশার মানুষদের নিয়ে কৃষি উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা ও গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে এক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চলতি অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” শিরোনামের এটি উপস্থাপনা (প্রেজেন্টেশন) করা হয়।
বুধবার শাহরাস্তি উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। ‘কৃষিই  সমৃদ্ধি এ
প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়শা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, চাঁদপুর  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের।
তিনি বক্তব্য বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশও  খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। দেশে  কৃষি ক্ষেত্রে  খাদ্য উৎপাদনে যে অসংগতি বিরাজমান তা থেকে উত্তোরণে  সরকার বিভিন্ন কর্মসূচী চালু রেখেছে। ওই অবস্থার পরিবর্তন কল্পে (পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক দিনব্যাপী কর্মশালার) এ আয়োজন ।
এ কর্মশালার  অর্জিত মেধা  কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কৃষক – কৃষাণী এবং সমাজের  বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপকৃত হবেন। একই সঙ্গে দেশ পাবে (অর্গানিক) খাবার ও কৃষক হবে আর্থিকভাবে সমৃদ্ধিশালী।
এতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউনুস পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায়  বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো : মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন মিয়াজী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:আবু ইসহাক, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মোতালেব খাঁন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, সাবেক কাউন্সিলর  ছফিউল্লাহ মিয়াজী, প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান ভুইঁয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, ডিলার একরামুল হক পাটোয়ারী,জনপ্রতিনিধিদের মধ্যে জোবায়েদুল কবির বাহাদুর, ওলামা দলের সভাপতি মাঃ মোস্তাফিজুর রহমান, কৃষক জহিরুল ইসলাম, রহিমা বেগম প্রমুখ।
এ ছাড়া কর্মশালায় আলোচকগন আলোচ্য বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।