শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সপ্তম বর্ষে পদার্পণে চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতাপাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৯:০৩ পিএম
সপ্তম বর্ষে পদার্পণে চর্যাপদ সাহিত্য একাডেমির কবিতাপাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যা

সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির উদ্যোগে একটি শোভাযাত্রা বের করেন।

অর্ধযুগ পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি।

শনিবার (১৪ জুন) চাঁদপুর রোটারী ভবনে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় আলোচনা সভা, শোভাযাত্রা, কেক কাটা, বই উপহার কর্মসূচি, কবিতাপাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিকেল ৫টায় রক্তিম ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন চর্যাপদ একাডেমির সহ-সভাপতি শিউলী মজুদার।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী।

Model Hospital

তিনি বলেন, বছর কয়েক আগে ভারতের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে চর্যাপদ সাহিত্য একাডেমির অনেক প্রশংসা শুনেছি। এরপর মনে মনে এই একাডেমির সদস্যদের সঙ্গে পরিচিত হতে চেয়েছি। ভাগ্য গুণে আজ এই প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আমি অতিথি হয়ে এসেছি। দেশের বাইরেও যাদের সুনাম রয়েছে তাদের অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করছি।

স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক ফেরারী প্রিন্স, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক জাতীয় ফুটবলার কবি মিজানুর রহমান স্বপন, উদীচী শিল্পীগোষ্ঠী, চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র দাস, রোটারী ক্লাব অব হিলশা চাঁদপুরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম ও সুরধ্বনি একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী, উপ মহাপরিচালক দুখাই মুহাম্মাদ, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, সিসিডিএ-এর চাঁদপুর সদর উপজেলার সমন্বয়কারী নার্গিস আক্তার, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ছয় বছরে ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে এ প্রতিষ্ঠান। শিল্প-সাহিত্য চর্চার পাশাপাশি সেলাই মেশিন উপহার, হুইল চেয়ার উপহার, ঈদসামগ্রী উপহার, শিক্ষা উপকরণ বিতরণ ও পথশিশুদের পাশে দাঁড়ানো সহ নানামুখী সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি।

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, মানুষের ভালোবাসা না থাকলে ছয়টি বছর নিরবচ্ছিন্নভাবে আমরা কাজ করতে পারতাম না। এক্ষেত্রে একাডেমির প্রতিটি সদস্যের আন্তরিকতা এবং সুহৃদগণের সহযোগিতা আমাদের পথকে মসৃণ করেছে। আগামীতেও তারা পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো।

অনুষ্ঠানে সোমা দত্তের পরিচালনায় নৃত্যধারার একঝাঁক শিল্পী নৃত্য পরিবেশন করেন, গিটার পরিবেশন করেন চাঁদপুরের খ্যাতিমান হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ কুমার ঘোষ এবং কবিতা আবৃত্তি করেন দিপান্বিতা দাস, ফাতেমা আক্তার শিল্পী, নাজমুল ইসলাম ও রাইসা। সংগীত পরিবেশন করেন রবীন্দ্র মজুমদার, বাঁশি বাজান বেলাল শেখ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ ও সুধিসমাজের সরব উপস্থিতি ছিলো।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।