বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:৩৯ পিএম
প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি

সামাজিক সংগঠন প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শাহরাস্তি উপজেলায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরী।

পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ফলজ, বনজ ও ঔষুধী বৃক্ষরোপণ করা হয়।

বৃক্ষের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লেচু, বাতাবি লেবু, মেহগনি, চালতা ইত্যাদি সহ বিভিন্ন গাছের চারা।

Model Hospital

সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন, কলেজের শিক্ষক সান্তুনু সাহা, জনাব সত্যজিৎ সাহা, ইউনুস মিজি, মাসুম বিল্লাহ ও নাঈম উদ্দিন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. আহসান উল্ল্যাহ, উপদেষ্টা সদস্য মোস্তাফিজুর রহমান ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক ইমন, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক সানভির ইসলাম মারুফ, কার্যকরী সদস্য রাফি মিয়াজি প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital