বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শাহরাস্তিতে বিএনপি নেতার দোকানে আগুন

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১০:৪৬ পিএম
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শাহরাস্তিতে বিএনপি নেতার দোকানে আগুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সালেঙ্গা গ্রামে স্থানীয় বিএনপি নেতা মো. শাহাবুদ্দিনের মালিকানাধীন দোকানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকবিরোধী অবস্থানের কারণে এই ঘটনার পেছনে এলাকার কিছু মাদক কারবারি জড়িত থাকতে পারে বলে তাঁর অভিযোগ।

ভুক্তভোগী শাহাবুদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন এবং একাধিকবার প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের ব্যাপারে অবগত করেছেন। তাঁর ধারণা, এতে ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী মাদকচক্র প্রতিশোধমূলকভাবে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে।

রবিবার দিবাগত রাতে আনুমানিক ৩:০০ টার সময় হঠাৎ তাঁর দোকানে আগুন লাগে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানের মালামাল পুড়ে যায়। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সালেঙ্গা গ্রামের বাসিন্দা মিরাজ হোসেন বলেন, “শাহাবুদ্দিন ভাই সাহস করে অনেকদিন ধরেই মাদকের বিরুদ্ধে কথা বলে আসছেন। আমরা তাঁর এই উদ্যোগকে সমর্থন করি। কিন্তু কিছু মাদক চক্র তাঁর এই ভূমিকা সহ্য করতে পারছে না। আমরা বিশ্বাস করি, দোকানে আগুন দেওয়ার ঘটনাটি পরিকল্পিত। প্রশাসনের উচিত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।”

Model Hospital

এদিকে, ঘটনাটির পর শাহাবুদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার পর সালেঙ্গা গ্রামে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত তদন্ত শেষে প্রকৃত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital