বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৪র্থ বার চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদগঞ্জের শাহ্ আলম

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩:৪১ পিএম
৪র্থ বার চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি ফরিদগঞ্জের শাহ্ আলম

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনিত হওয়ায় পুলিশ সুপার আব্দুর রকিবের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম।

চতুর্থবারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম)।
সোমবার (১৭ জুন) বিকালে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত মে মাসের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন ও মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পুলিশ সুপার আব্দুর রকিব (পিপিএম) ওসি শাহ্ আলমের হাতে শ্রেষ্ঠ ওসি স্মারক ক্রেস্ট তুলে দেন।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, চাঁদপুর (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি ও জেলার সকল থানার ওসিরা।
জানা যায়, মে মাসে চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেপ্তার ও মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ওসি শাহ্ আলম চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম বলেন, “ফরিদগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাধারণ মানুষ ও সকল শ্রেণিপেশার সবাই আমাকে সহযোগিতা করেছে। তাদের সেই সহযোগিতার কারণেই আবারও শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছি।”
তিনি আরও বলেন, “ফরিদগঞ্জ চাঁদপুর জেলার সবচেয়ে বড় ও ঘনজনবল অধ্যুসিত উপজেলা। মাদক নির্মূল ও অপরাধ দমনসহ সামাজিক অপরাধ হ্রাসে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital