বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

"প্রফুল্ল বাংলাদেশ" স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে

কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৬:২১ পিএম
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান

কচুয়ায় "প্রফুল্ল বাংলাদেশ" স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও কৃতি শিক্ষার্থীরা।

কচুয়ায় অরাজনৈতিক “প্রফুল্ল বাংলাদেশ” স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়েছে।

গত শনিবার সকালে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রফুল্ল স্কলারশিপ এসোসিয়েশনের আয়োজনে ছাত্র-ছাত্রীদের একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি প্রতিযোগিতার মনোভাব তৈরী ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বৃত্তি পরীক্ষার উত্তীর্ণদেরকে বৃত্তি দেওয়া হয়।

সংগঠনের পরিচালক মো.মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ইসলামিক স্কলার,লেখক,গবেষক ও হেড মুহাদ্দীস আবু নছর আশরাফী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রহিমানগর ডিগ্রী কলেজের অধ্যাপক এমরান হোসেন পাটোয়ারী,রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল হোসেন পাটোয়ারী, বিশিষ্ট্য শিক্ষাবিদ ও রাজনীতিবীদ জাকির হোসেন পাটোয়ারী, চাঁদপুর জর্জকোটের এডভোকেট মহিউদ্দীন ফাহাদ,সানরাইজ স্কাউট গ্রুপের পরিচালক আবু আব্দুল্লাহ নয়ন,গোহট দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা সাইফুর রহমান (কাউছার),কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন,অভিভাবক মো: নজরুল ইসলাম,মাহফুজা বেগম,মাসুদ আলম প্রমুখ।

Model Hospital

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি হেড মুহাদ্দীস আবু নছর আশরাফী বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও টাকা তুলে দেন।

তিনি “প্রফুল্ল বাংলাদেশ” এর উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন।

এসময় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“প্রফুল্ল বাংলাদেশ” পরিচালক মো. মিজানুর রহমান বলেন,সংগঠনের পক্ষ থেকে ২৩ ডিসেম্বও ২০২৪ সালে ৩টি কেন্দ্রে পরীক্ষায় চাঁদপুর জেলার কচুয়া ও শাহারাস্থি উপজেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহন করেন।

শনিবার সকালে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পরীক্ষায় উত্তীর্ণ ১৩২ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ টাকা তুলে দেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital