বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদের ৫০ লাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৬:৩০ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদের ৫০ লাখ টাকা অনুদান

চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে চাঁদপুর জেলা পরিষদ।

সম্প্রতি ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটের বার্ষিক উন্নযন কর্মসূচিতে চাঁদপুর জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীনে বিশেষ বরাদ্দ শীর্ষক উপখাত হতে এককালীন অনুদান হিসেবে চাঁদপুর প্রেসক্লাবের ভবন সম্প্রসারণ, উন্নয়ন ও সংস্কার করার জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ব্যতীত অন্য কোনো কাজে এই অর্থ ব্যয় করা যাবে না এবং চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরিকৃত এ অর্থের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে পালন করবেন। তিনি এ অর্থ ব্যয় প্রচলিত নিয়মাচার ও আর্থিক বিধি-বিধান প্রতিপালন করবেন বলে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আকবর হোসেন ২৫ মে ২০২৫ তারিখে এককালীন অর্থ অবমুক্তির এই আদেশ দেন।

জানাযায়, চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য ৫০ লাখ টাকার এই অনুদান প্রাপ্তির জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ বিশেষ ভূমিকা পালন করেন।

Model Hospital

শর্তে বলা হয়, ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিপিআর ২০০৮ অনুসরনসহ প্রযোজ্য সকল আর্থিক বিধিবিধান পরিপালন করতে হবে। ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলে বলা হয়েছে।

এছাড়া নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ব্যতীত অন্য কোনো কাজে এই অর্থ ব্যয় করা যাবে না এবং সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা/নির্বাহী কর্মকর্তা মঞ্জুরিকৃত এ অর্থের আয়ন-ব্যয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি এ অর্থ ব্যয়ে প্রচলিত নিয়ম ও আর্থিক বিধি-বিধান প্রতিপালন করবেন বলে উল্লেখ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital