শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিকাশে হারানো ৫০ হাজার টাকা ফিরিয়ে এনে নজির গড়লেন এএসআই কামরুল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৯:০৮ পিএম
বিকাশে হারানো ৫০ হাজার টাকা ফিরিয়ে এনে নজির গড়লেন এএসআই কামরুল

চাঁদপুর সদর মডেল থানার সহকারি উপ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)’ কামরুল ইসলাম এর নেতৃত্বে ঐকান্তিক প্রচেষ্টায় ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দেন।

কিছুদিন আগে মোবাইল বিকাশ একাউন্টে টাকা পাঠাতে যেয়ে ভুলবশত টাকা চলে যায় অন্য আরেকজনের নাম্বারে।

থানায় অভিযোগ দেওয়ার পর ৫০ হাজার টাকা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করে প্রকৃত টাকার মালিকের হাতে তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন কামরুল ইসলাম।

ভুক্তভোগী জানান মায়ের অসুস্থতার জন্য বড় ভাইয়ের কাছে বিদেশ থেকে সিটি ব্যাংকের মাধ্যমে ৫০ হাজার টাকা বিকাশে পাঠায়। একটি ডিজিট ভুল হওয়ায় অন্য জায়গায় টাকা চলে যায়। আমি এই বিষয়ে চাঁদপুর থানায় একটি অভিযোগ দায়ের করি। তথ্য প্রযুক্তির সহায়তায় কামরুল ইসলাম আমার সম্পূর্ণ টাকা উদ্ধারপূর্বক ফেরত দেন।

Model Hospital

ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই খুশি।

দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে কৃতজ্ঞ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital