শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাবধানতার অভাব, কচুয়ার সড়কে নিভে গেল এক তরতাজা জীবন

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৯:২৬ পিএম
সাবধানতার অভাব, কচুয়ার সড়কে নিভে গেল এক তরতাজা জীবন

চাঁদপুরের কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় ৩২ বছর বয়সি ইঞ্জিনিয়ার খায়রুল বাসার নামের এক সিমেন্ট কোম্পানির কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর তিনআনী বাড়ি সংলগ্ন কচুয়া টু কালিয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি আকিয়ারা গ্রামের গাজী বাড়ীর আমির হোসেনের ছেলে। স্টার সিমেন্ট কোম্পানিতে নোয়াখালী কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু মোটরসাইকেল করে রহিমানগর বাজার থেকে হাঁস কিনে বাড়ি ফিরছিলেন খায়রুল বাসার। পথে তিনআনী বাড়ি সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। এতে তার মাথা ফেটে রক্তক্ষরন হয়। পরে ধাক্কা দেওয়া মোটরসাইকেল চালাক সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত্যুর খবর শুনে ধাক্কা দেওয়া মোটরসাইকেল চালক হাসপাতালে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

Model Hospital

নিহতের বাবা আমির হোসেন বলেন, আমার ছেলে তার বন্ধু সহ হাঁস কিনে তাকে রাস্তার নামিয়ে দিলে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেল ধাক্কায় খায়রুলের মৃত্যু হয়। আমার ছেলের ছোট দুই কন্যা সন্তান রয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital