বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনস্বস্তি ফিরেছে লঞ্চঘাট এলাকায়

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মোবাইল চোর সিন্ডিকেটের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১২:৫৭ পিএম
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মোবাইল চোর সিন্ডিকেটের সদস্য গ্রেফতার

চাঁদপুর লঞ্চ স্টেশন এলাকায় সক্রিয় মোবাইল চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

২০ জুন রাত ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মোবাইল চোর সিন্ডিকেটের তালিকাভুক্ত সদস্য মোঃ সোহেল গাজী (২৭) কে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া ৪টি মোবাইল ফোন।

এ অভিযানের ফলে লঞ্চঘাট এলাকায় চলাচলকারী সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। চুরি ও অপরাধ দমনে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Model Hospital

আটককৃত ব্যক্তিকে এবং উদ্ধারকৃত আলামতকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সতর্ক নজরদারি ও নিয়মিত অভিযানেই গড়ে উঠবে নিরাপদ চাঁদপুর, এই সফলতা তারই একটি উদাহরণ।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।