বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীনের প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৯:০১ পিএম
বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীনের প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ

চাঁদপুরের বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হাত থেকে সদস্য ফরম সংগ্রহ করেছেন।

শুক্রবার (২০ জুন’২৫ইং) বিকেলে চাঁদপুর শহরের ৮ নং ওয়ার্ডের কোড়ালিয়া রোডস্থ পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপির প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি উক্ত ফরম সংগ্রহ করেন।

৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

উক্ত অনুষ্ঠানে চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শাহীন প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিকের কাছ থেকে ফরম সংগ্রহ করেন।

Model Hospital

এ সময় অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মুহু মুহু করতালি দিয়ে এটিকে স্বাগত জানান।

উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

উল্লেখ্য জনাব মাহবুবুর রহমান শাহীন ছাত্র জীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে ছাত্রদলের মাধ্যমে বিএনপি রাজনীতি শুরু করেন।

তিনি চাঁদপুর পৌর বিএনপি’র আহ্বায়ক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাফুফের সাবেক সদস্য, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital