বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপির সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ৫:৪৪ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপির সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ জুন) ইউনিয়নের মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, যে যাই কিছু করেন, দলকে ক্ষতিগ্রস্ত করবেন না। দল ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন।
আপনারা শাহমাহমুদপুর ইউনিয়নবাসী অনেক গর্বিত। উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে এই শাহমাহমুদপুর ইউনিয়নে একজন পীর ছিলেন। এছাড়াও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইও এই ইউনিয়নে জায়গা কিনে একটি রিসোর্ট গড়ে তুলেছেন। এখানে চাঁদপুর জেলা সহ জেলার বাহিরের পর্যটকরা ঘুরতে আসেন।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামে এগিয়ে শাহমাহমুদপুরের মানুষ। তাই যারা দলের জন্য অবদান রেখেছেন তাদেরকে দলে সম্পৃক্ত করবেন।
তিনি বলেন, যারা ধান্দাবাজ তারা বিএনপির সদস্য ফরমের জন্য পাগল হয়ে যাবেন, তাদেরকে চিহ্নিত করে সদস্য অন্তর্ভুক্ত করবেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জসিম মেহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নুর আলম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, সাইফুল ইসলাম গাজী, শামীম খান, রবিউল পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান গাজী, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাসান পাটওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মল্লিক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক আরিফ কাজী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী, সাধারণ সম্পাদক কবির মোল্লা, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফু হজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আঃ আজিজ মিজি, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, সাধারণ সম্পাদক মমিন খান।
আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক আক্তার খান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর ছাত্তার বেপারী, সাধারণ সম্পাদক অলিউল্লা বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, অলিউল্লা গাজী, দপ্তর সম্পাদক মানিক পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিল গাজী, পারভেজ মিজি, সজিব পাটওয়ারী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদাত গাজী, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মল্লিক সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital