বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির ডাকাতিয়া নদীতে শিশু নিখোঁজ; অশ্রুসিক্ত অপেক্ষা অব্যাহত

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ৮:১০ পিএম
শাহরাস্তির ডাকাতিয়া নদীতে শিশু নিখোঁজ; অশ্রুসিক্ত অপেক্ষা অব্যাহত

শাহরাস্তির বুক চিরে বয়ে চলা ডাকাতিয়া নদী আজ যেন থমকে গেছে একটুখানি প্রাণের খোঁজে, ছোট্ট এক শিশুর সন্ধানে।

রোববার (২২ জুন ২০২৫) বিকেল সাড়ে তিনটায় উপজেলার পাথৈর শান্তিরাম বাড়ির কুদ্দুস মিয়ার দুই সন্তান খাদিজা (৪) ও আড়াই বছরের কাউসার খেলতে খেলতে নদীর পাড়ে যায়। বালু উত্তোলনের দৃশ্য দেখতে গিয়েই হঠাৎ পানিতে পড়ে যায় ছোট্ট কাউসার।

বোন খাদিজা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে পরিবারের সদস্যরা ছুটে যান ঘটনাস্থলে। হৃদয়বিদারক চিৎকার আর ছুটোছুটির মাঝেই শুরু হয় উদ্ধার অভিযান। কেউ জাল ফেলছেন, কেউ ডুব দিচ্ছেন, কেউ কান্নায় ভেঙে পড়ছেন চারদিকে শুধু উৎকণ্ঠা আর প্রার্থনার ধ্বনি।

খবর পেয়ে চাঁদপুর জেলার ডুবুরি দল এসে পৌঁছায়, শুরু হয় পেশাদার উদ্ধার তৎপরতা। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “সংবাদ পেয়ে আমি ছুটে আসি, আমরা প্রাণপণে চেষ্টা করছি কাউসারকে খুঁজে পেতে।”

Model Hospital

স্থানীয় নূর হোসেন রাজু জানান, “শত শত মানুষ নদীতে নেমে পড়েছে, কিন্তু স্রোতের তীব্রতায় এখনো কাউসারের সন্ধান পাওয়া যায়নি।”

শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, “ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

ডাকাতিয়া নদীর প্রতিটি ঢেউ যেন আজ মায়ের কান্না বয়ে নিয়ে যাচ্ছে। ছোট্ট কাউসারের জন্য প্রার্থনায় মুখর গোটা এলাকা। আশার আলো নিভে না যাক এই প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছে এক ব্যাকুল পরিবার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital