বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২:২৬ পিএম
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় মাঠে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহম্মদ।
প্রভাষক মোঃ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহাবিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আইয়ুব আলী মোল্লা, শিক্ষানুরাগী নুরুজ্জামান জামান, সমাজ প্রতিনিধি মোঃ কবির তপাদার, আব্দুল আজিজ, সমাজসেবক সানাউল্লাহ, ডাঃ ইসহাক, বীর মুক্তিযোদ্ধা হাসেম তপাদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, আব্দুল বাতেন মাষ্টার, দশানী আল আমিন বোরহানুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ সরকার, বিদায়ী শিক্ষার্থী মোঃ সাইফুদ্দিন।
মানপত্র পাঠ করেন, পরীক্ষার্থী মনিরা আক্তার ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহনা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মানবিক শাখার ছাত্র মোঃ সামিউল ইসলাম ও গীতা পাঠ করেন, জয় সরকার।
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ বির্নিমানে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সেইজন্য বেশি করে লেখাপড়া করতে হবে। কারণ মেধাবী মানবসম্পদরা আগামীর দেশ পরিচালনায় আসবে। তাই বিদায়ী শিক্ষার্থী শুধু নন, এখন যাঁরা কলেজে অধ্যায়নরত আছে, সকল শিক্ষার্থীকে সেইভাবে নিজেকে তৈরি করতে হবে। মনে রাখতে হবে জীবনের উন্নতি সাধনে লেখাপড়ার কোন বিকল্প নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।