বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রগঠনে ২৮ জুন মহাসমাবেশ ভূমিকা রাখবে : মাকসুদুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:৩০ পিএম
ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রগঠনে ২৮ জুন মহাসমাবেশ ভূমিকা রাখবে : মাকসুদুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, যৌক্তিক রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং ইসলাম, দেশ মানবতাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ২৮ জুনের মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ মহাসমাবেশ থেকে পীর সাহেব চরমোনাই আগামির বাংলাদেশ বিনির্মানে দেশবাসির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন।
তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন এখন সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া জুলাই অভ্যুত্থানের প্রতিপলন ঘটবে না। আমরা বিশ্বাস করি দেশের সিংহভাগ জনগোষ্ঠী ও রাজনৈতিক দলের প্রতি সম্মানপ্রদর্শন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নতুন করে আর ফ্যসিজম তৈরি হবে না। কালোটাকা ছড়াছড়ি বন্ধ হবে। পেশিশক্তির ব্যবহার বন্ধ হবে।
আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আগামি ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাইর আহ্বানে মহাসমাবেশ সফল করার লক্ষে মোটর শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সদর উপজেলা সভাপতি ডা. বেলাল  হোসাইনের সভাপতিত্বে পথসভাগুলোতে বক্তব্য রাখেন, মাওলানা হেলাল আহমাদ, মাওলানা নুরুদ্দীন খান, মাওলানা মজিবুর রহমান, সিরাজুল ইসলাম, যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা মনির হোসাইন, মাইনুদ্দীন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital