শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব

শাহরাস্তির ইউএনও নিগার সুলতানার পদোন্নতি

মো.মোশারফ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০:১৬ পিএম
শাহরাস্তির ইউএনও নিগার সুলতানার পদোন্নতি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা পদোন্নতি পেয়ে মাদারীপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির আদেশ জারি করা হয়। প্রশাসনিক দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি স্বরূপ তিনি এ পদোন্নতি লাভ করেন।

নিগার সুলতানা শাহরাস্তিতে দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে উপজেলায় সামাজিক সচেতনতা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, ডিজিটাল সেবা প্রদান এবং নারী ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রম প্রশংসিত হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী, সাংবাদিক এবং সাধারণ জনগণ তাঁর এ পদোন্নতিতে আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর আগামীর পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital