বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ সদস্য আটক

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:০৩ পিএম
চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ সদস্য আটক

চাঁদপুর শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় কিশোর গ্যাং দমনে অভিযান চালিয়ে ৬ জন চিহ্নিত সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আটক অভিযানটি মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাত আড়াইটার দিকে পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় চাঁদপুর আর্মি ক্যাম্পসহ পুলিশের যৌথ দল।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা কিশোর গ্যাং সদস্যদের ধরতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—মাইন ভুঁইয়া (১৭), মো. সিফাতুল্লাহ (১৬), মো. নেয়ামত (১৭), মো. সবজি (১৭), মো. সিমুলেশন ব্যাপারী (১৮) ও মো. ইয়াসিন গাজী (১৮)।

Model Hospital

অভিযান শেষে আটককৃতদের চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

লেফটেন্যান্ট মানজুরুল আরও বলেন, “গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর সমন্বয়ে সন্ত্রাসী, মাদককারবারি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে, এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital