বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর থেকে দুই লঞ্চ শতাধিক বাস মাইক্রো নিয়ে মহাসমাবেশে যোগ দেবে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:০৫ পিএম
চাঁদপুর থেকে দুই লঞ্চ শতাধিক বাস মাইক্রো নিয়ে মহাসমাবেশে যোগ দেবে ইসলামী আন্দোলন
চাঁদপুর থেকে দুই লঞ্চ শতাধিক বাস মাইক্রো নিয়ে মহাসমাবেশে যোগ দেবে ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখা।
আগামিকাল ২৮ জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশ।  মহাসমাবেশ উপলক্ষে সংগঠনের জেলা শাখা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। মহাসমাবেশ সফল করার জন্য চাঁদপুর, হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা শাখা লঞ্চযোগে মহাসমাবেশে যোগ দেবে। মতলব উত্তর উপজেলা শাখার একাংশও মোহনপুর থেকে পৃথক রিজার্ভ  লঞ্চে মহাসমাবেশে যোগ দেবে।
এছাড়া মতলব উত্তর, দক্ষিণ, হাজীগঞ্জ, শাহারাস্তি, কচুয়া উপজেলা শাখা পৃথক পৃথক রিজার্ভ বাস ও মাইক্রো নিয়ে মহাসমাবেশে অংশগ্রহণ করবে। চাঁদপুর লঞ্চঘাট থেকে সকাল ৯টায় ঈগল-৩ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে  সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এবং ইসলাম, দেশ ও মানবতাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
 মহাসমাবেশ সফল করার লক্ষে প্রচার প্রচারণার সর্বশেষ অংশ হিসাবে আজ চাঁদপুর সদরের ১৩নং হানারচর ইউনিয়নে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের নেতৃত্বে প্রচারমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
প্রচার মিছিলপূর্ব সমাবেশ ও পথসভাগুলোতে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, আগামির বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামির বাংলাদেশ হবে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার বাংলাদেশ। আগামির বাংলাদেশে জনমানুষ কোনো দুর্নীতিবাজ ও লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না।
আগামিকালের মহাসমাবেশ আগামির বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তিনি আগামিকালের মহাসমাবেশে যোগ দিয়ে সফল করার জন্য চাঁদপুরের সর্বস্তরের দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান।
ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে প্রচার মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা উপদেষ্টা শেখ মুহাম্মদ আবদুল্লাহ, মুফতি আল আমিন, শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, মাঈনুদ্দীন দেওয়ান, হাফেজ তাজুল ইসলাম শেখ, মুহাম্মদ মনির হোসেন দেওয়ান, আবু সাইদ বেপারি, রাশেদুল ইসলাম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital