শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমিন উল্লাহ বেপারী সভাপতি, মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী সাধারণ সম্পাদক

হাইমচর উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১০:৪১ পিএম
হাইমচর উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
হাইমচর উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার চার মাস পর এই কমিটি অনুমোদন পেল।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. কে. এম. সলিম উল্যা সেলিম যৌথ স্বাক্ষরে নবগঠিত এই কমিটির অনুমোদন দিয়েছেন।
নবগঠিত কমিটিতে আমিন উল্লাহ বেপারী সভাপতি এবং মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁদের নাম গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া ঘোষণা করেছিলেন।
পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন সহ-সভাপতি পদে আঃ খালেক খাঁন, হাজী ইসহাক খোকন, মিজানুর রহমান শেখ, হারুনুর রশিদ ভুট্টো মুন্সী, নাজিম উদ্দিন মোল্লা, নুরুজ্জামান সিকদার, মাকছুদা বেগম, যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ হারুনুর রশিদ গাজী, মোঃ বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সালাহ উদ্দিন হাওলাদার, আঃ কুদ্দুছ মেহনতি, মোঃ জহিরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক পদে খোরশেদ আলম কোতোয়াল, মোঃ আজিজুল হক বাবুল।
এছাড়াও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, অর্থ বিষয়ক সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজ হাওলাদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, এস.এম. এ মান্নান, প্রবাসী কল্যান সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ খলিলুর রহমান পাটওয়ারী, যুব বিষয়ক সম্পাদক আঃ মান্নান আখন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, ছাত্র বিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মেদ আখন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন জোটন।
অনন্যর মধ্যে রয়েছেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আলমগীর হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল শেখ, মহিলা বিষয়ক সম্পাদক শাহানারা বেগম, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুয়েল গাজী, তাঁত বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ খান, কুটির শিল্প বিষয়ক সম্পাদক আঃ কাদের রাড়ী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু জাফর বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আক্তার হোসেন হাওলাদার, খন্দকার আবুল কালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক দিদারুল ইসলাম জমাদার, সহ অর্থ বিষয়ক সম্পাদক আঃ রহমান মোল্লা, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ প্রচার সম্পাদক ছানাউল্যা বেপারী, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলমাস গাজী, সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হাফিজ মাতাব্বর, সহ যুব সম্পাদক আক্তার আহমেদ পাটোয়ারী, সহ কৃষি সম্পাদক আলী আকবর টেলু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মিল্লাদ হোসেন মাঝি, সহ শ্রম বিষয়ক সম্পাদক শফিউদ্দিন স্বপন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, সহ তাঁত বিষয়ক সম্পাদক সবুজ মিয়া পেদা, সহ মহিলা বিষয়ক সম্পাদক নারগিস বেগম, নুরজাহান বেগম, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক মনির সরকার, সহ কুটির বিষয়ক সম্পাদক মহিউদ্দিন গাজী।
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন এ কে এম মুহিবুল্লাহ, আবু তাহের পাটওয়ারী, নাসির উদ্দিন মোল্লা, খোরশেদ আলম চৌকিদার, কামাল হোসেন বাচ্চু, মাহাবুব আলম জিতু, ওবায়দুল্লাহ বকাউল, নুরুল হক মাস্টার, মনির হোসেন সিকদার, আবুল বাশার মাঝি, নজির দেওয়ান, জানাল ফাজাল, আঃ রহমান পাটোয়ারী, মোঃ বাদল পাটওয়ারী, আবুল বাশার বাসু মিজি, রেজাউল করিম বেপারী, বাবুল ডাক্তার (নীলকমল), সুরুজ মিয়া ছৈয়াল, আব্দুল মতিন গাজী, ফিরোজ আলম গাজী, নজরুল ইসলাম কাজী, মোঃ বাদল বকাউল, আঃ ছালাম তালুকদার, শাহ জাহান মিয়া (সাজু) বেপারী, মোঃ হাসান আলী ডালিম, রতন মিয়া চকিদার, ফজলুর রহমান শেখ, দেওয়ান নজির আহম্মেদ, সাহাজাদি বেগম, মমতাজ বেগম, রাবেয়া বেগম, শাহানারা বেগম (নীলকমল), দেলোয়ার হোসেন গাজী, মোঃ ফারুকুল ইসলাম, বাচ্চু মিয়া গাজী, মোঃ হাজী ছানাউল্যাহ আখন, মোক্তার আহমেদ বাবুল ভূইয়া, মোঃ ইসমাঈল হোসেন ভূঞা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital