শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক মঞ্চে

‘বঙ্গরত্ন সম্মান’ পেলেন চাঁদপুরের অভিনেতা শান্ত চন্দ্র সূত্রধর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১:১৪ পিএম
‘বঙ্গরত্ন সম্মান’ পেলেন চাঁদপুরের অভিনেতা শান্ত চন্দ্র সূত্রধর

গৌরবের আরেক অধ্যায় সংযোজন করলেন চাঁদপুরের উদীয়মান নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা শান্ত চন্দ্র সূত্রধর। ২৮ ও ২৯ জুন কলকাতার আইসিসিআর (ICCR)-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান “Bangashree 2025”-এ তাঁকে ‘বঙ্গরত্ন সম্মান’ (Banga Ratna Samman) প্রদান করা হয়।

Cultural Development Foundation আয়োজিত এই আন্তর্জাতিক মেগা নৃত্য ও সঙ্গীত উৎসবে দেশ-বিদেশের বহু গুণী শিল্পীর উপস্থিতিতে শান্ত চন্দ্র সূত্রধর তাঁর দীর্ঘ ১৬ বছরের মঞ্চ এবং মিডিয়া-সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই সম্মান গ্রহণ করেন।

তিনি ICCR (Indian Council for Cultural Relations) এর আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি প্রাপক (Scholar) হিসেবে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-এর নাটকের উপর স্নাতক (Honours) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি স্নাতকোত্তর পর্যায়ের চূড়ান্ত ধাপে রয়েছেন এবং আগামী এক মাসের মধ্যেই তাঁর মাস্টার্সের পাঠক্রম আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হবে।

শান্ত সূত্রধর কেবল অভিনয়ে নয়, তাঁর নাট্যচর্চা ও দক্ষতার বিকাশে বাংলাদেশ, ভারত, নরওয়ে ও অন্যান্য দেশের খ্যাতনামা প্রশিক্ষকদের নিকট থেকে নাটক, অভিনয় ও শিল্প-সম্পর্কিত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই বহুমাত্রিক শিক্ষাজ্ঞানের প্রতিফলন তাঁর কাজের প্রতিটি পরতে পরতে অনুভূত হয়।

Model Hospital

সম্প্রতি, তিনি অভিনীত “উড়াল” নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যার পরিচালনায় রয়েছেন জোবাইদুর রহমান। এই ছবিতে শান্ত সূত্রধরকে কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে, যা তাঁর অভিনয়জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ
মাইলফলক হয়ে উঠতে চলেছে।

শান্ত সূত্রধরের অভিনয়-জীবনের সূচনা চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী-র মাধ্যমে।
তার অভিনয়ের হাতে খড়ি হয় চাঁদপুরের খ্যাতিমান নাট্যনির্দেশক ও অভিনেতা শরীফ চৌধুরী-র হাতে।

নাটকের উপর উচ্চতর শিক্ষাবৃত্তি এবং কলকাতা, চাঁদপুর ও বাংলাদেশের নানা প্রান্তে একাধিক নাট্যপ্রযোজনায় তাঁর সফল অভিনয় ও সংশ্লিষ্টতা তাঁকে এনে দিয়েছে সম্মান ও দর্শকপ্রশংসা, যার ধারাবাহিকতায় এবার তিনি পেয়েছেন
আন্তর্জাতিক মঞ্চে ‘বঙ্গরত্ন সম্মান’।

তাঁর পিতা সাংবাদিক লক্ষণ চন্দ্র সূত্রধর চাঁদপুরের একজন বিশিষ্ট গণমাধ্যমকর্মী এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সুপরিচিত।

এই গৌরবময় সম্মাননা প্রদান করেন উৎসব পরিচালক ডঃ উপেন্দ্র কুমার শর্মা, যিনি ইউনেস্কোর CID-এর আন্তর্জাতিক নৃত্য পরিষদের সদস্য এবং India Chapter-এর প্রেসিডেন্ট।

শান্ত সূত্রধর বলেন, এই সম্মান শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং আমার চাঁদপুর শহরের, আমার শিক্ষক, সহশিল্পী ও শুভানুধ্যায়ীদের সম্মান। বাংলা নাটক ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরাই আমার ভবিষ্যতের পথ।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital