বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গোবিন্দপুর উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১:২৪ পিএম
গোবিন্দপুর উত্তরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ শুরু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেলে ধানুয়া ছালেহিয়া সিনিয়র (ফাজিল) মাদ্রাসা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন কালু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান।
বক্তব্যে বক্তারা বলেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন সহ্য করে বিএনপির রাজনীতির সঙ্গে আছি। যারা সেই ফ্যাসিস্টদের সহযোগী ছিল, তাদের কোনোভাবেই বিএনপির সদস্যপদ দেওয়া হবে না। কেবলমাত্র সেইসব দেশপ্রেমিক নাগরিকদের সদস্যপদ দেওয়া হবে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস রাখেন।”
বক্তারা আরো বলেন, “আমাদের অভিভাবক আলহাজ্ব এম এ হান্নান সাহেবের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে প্রস্তুত।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য মো. হেলাল মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক সাঈদী খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা বিল্লাল হোসেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital