বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ৮০ বছরের এক বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:৪৪ পিএম
হাজীগঞ্জে ৮০ বছরের এক বৃদ্ধ নিখোঁজ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তাঁর নাম জাহাঙ্গীর মুন্সী। তিনি উপজেলার পশ্চিম হাটিলা এলাকার বাসিন্দা।

নিখোঁজের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল চারটার দিকে হঠাৎ জর অনুভব করে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে যান জাহাঙ্গীর মুন্সী। এরপর আর তিনি ফেরেননি। স্থানীয়রা তাঁকে সর্বশেষ হাজীগঞ্জের ‘সাততলা টাওয়ার’ এলাকায় দেখতে পান বলে জানা গেছে।

জাহাঙ্গীর মুন্সীর মাথার চুল ও দাড়ি জন্ম থেকে সম্পূর্ণ সাদা। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি।

নিখোঁজ ব্যক্তির মেয়ে নুসরাত জানান, “বাবা বয়সের কারণে কিছুটা ভুলে যান। আমরা খুব চিন্তিত। কেউ যদি কোনো খোঁজ পেয়ে থাকেন, দয়া করে আমাদের জানান।”

Model Hospital

যোগাযোগ: ০১৬৪৮০২৩১৬১

কেউ যদি তাঁকে দেখে থাকেন বা কোনো তথ্য পেয়ে থাকেন, অনুগ্রহ করে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।