শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে অশালিন বক্তব্যের প্রতিবাদে

কচুয়ায় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৯:৫৫ পিএম
কচুয়ায় বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন

কচুয়ার রহিমানাগর বাজারে প্রতিবাদ সভায় উপস্থিত নেতাকর্মীদের একাংশ।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে নিয়ে সম্প্রতি রহিমানগর এলাকার অধিবাসী ওবায়েদ উল্লাহ ভূলন কর্তৃক অশালিন বক্তব্যের প্রতিবাদে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে এহছানুল হক মিলন সমর্থিত বিএনপি ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীদের ব্যানারে এ প্রতিবাদ সভা বের করা হয়।

রহিমানাগর ডিগ্রি কলেজ থেকে মিছিলটি বের হয়ে রহিমানাগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষেউত্তর বাজার আজিজ ভবনের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারকী, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জাহান মজুমদার, উপজেলা যুব দলের সাধারন সম্পাদক হাবিব উননবী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক প্রার্থী দেলোয়ার হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউছার হোসেন প্রমুখ।

Model Hospital

এসময় বক্তব্যরা বলেন, রহিমানগর এলাকার অধিবাসী শীর্ষ সন্ত্রাসী,ভূমিদস্যু,চাঁদবাজ ওবায়েদ উল্লাহ ভূলন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও বার্তায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহসানুল হক মিলনকে নিয়ে কটুক্তিকরে বক্তব্য দেয়।

শান্তি প্রিয় কচুয়াকে অশান্ত করার চেষ্টাকারী বিএনপি নামধারী নেতা ওবায়েদ উল্লাহ ভূলনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলন কারীরা।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital