বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া সমাজসেবা অধিদপ্তরের ২১ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১০:০৪ পিএম
কচুয়া সমাজসেবা অধিদপ্তরের ২১ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ
চাঁদপুরের কচুয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন ২১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সামাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী।
চেক বিতরণ অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী প্রত্যেক উপকারভোগীকে এই সহায়তা প্রদানের গুরুত্ব তুলে ধরেন এবং এই অর্থ যথাযথভাবে ব্যবহারের জন্য আহ্বান জানান।
উপজেলা সামাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম জানান, প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট ৪২ জনের মাঝে ২১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপকারভোগীরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital