বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর খবর পত্রিকার আয়োজনে দু’জনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১০:১৬ পিএম
চাঁদপুর খবর পত্রিকার আয়োজনে দু’জনকে সংবর্ধনা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান প্রতিবেদক সাইদ হোসেন অপু চৌধুরী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত সিনিয়র স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসানকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে গতকাল সোমবার সন্ধায় (৩০ জুন ২০২৫) সংবর্ধনা প্রদান করা হয়।

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী মো: ইমাম হাসানকে ফুলেল মালা পরিয়ে দেয়।

এ সময় পত্রিকার পরিবারে পক্ষ থেকে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক সোহেল রুশদীর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহমাদ উল্যাহ’র পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

Model Hospital

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পরিবারের দু’জন সদস্য গুরুত্বপূর্ণ দুটি পদে নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচিত সকল সদস্যদের প্রতি। পত্রিকার পরিবারে পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যারা ভোট দিয়ে আমাদের পত্রিকার পরিবারের দু’জন সাংবাদিককে মাঠ পর্যায়ে নেতৃত্ব প্রদানের সুযোগ করে দিয়েছেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার বিজয়ীরা আগামী দিনে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পাশে থাকবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পক্ষ থেকে নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেছি, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হওয়ায় ভোটারদের মাঝে আনন্দ ও আমেজ বিরাজ করছিলো। প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন যারা পরিচালনা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। দৈনিক চাঁদপুর খবর পত্রিকা মাঠ পর্যায়ে সাংবাদিকদের পাশে আছে থাকবে ইনশাআল্লাহ।

এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী ও নবনির্বাচিত সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক গাজী মোঃ ইমাম হাসান।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এম এম কামাল, সহ-সম্পাদক এমআই দিদার, সিনিয়র স্টাফ রিপোর্টার মাসুদ হোসেন, স্টাফ রিপোর্টার মোঃ মহসিন, ম্যানেজার মানিক চন্দ্র দাস প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital