বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ব্যাংক কর্মীর বাড়িতে চুরি, স্বর্ণ ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৩৭ এম
কচুয়ায় ব্যাংক কর্মীর বাড়িতে চুরি, স্বর্ণ ও নগদ টাকা লুট

চাঁদপুরের কচুয়ায় সোস্যাল ইসলামি এজেন্ট ব্যাংকের কর্মী মোসাঃ কাকলী আক্তার এর বাড়িতে দিন-দুপুরে সু-কৌশলে গৃহ থেকে নগদ টাকা ও র্স্বালংকার লুটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কাকলী আক্তার বাদী হয়ে একই এলাকার অভিযুক্ত শাহিনা আক্তার, নয়ন আক্তার ও সেলিনা বেগমকে দায়ি করে মঙ্গলবার দুপুরে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সেঙ্গুয়া মজুমদার বাড়ির অধিবাসী দক্ষিন সেঙ্গুয়া বাজার সংলগ্ন সোস্যাল ইসলামি এজেন্ট ব্যাংক এর কর্মী মোসাঃ কাকলী আক্তার প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে তার বৃদ্ধা মাকে বাড়িতে রেখে কর্মস্থলে চলে আসেন। ১১ টার দিকে আকষ্মিকভাবে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে কাকলী আক্তারের মা বৃদ্ধা জাহানারা বেগমকে বলেন, আপনার মেয়ের জন্য কাপড় দিতে বলেছে বলে সু-কৌশলে তার আলমারিতে থাকা মূল্যবান ৫ ভরি স্বর্ন ও নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে লিখিত উল্লেখ করেন।

এ ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কচুয়া থানা পুলিশ।

এদিকে নগদ টাকা ও স্বর্নগহনা হারিয়ে ব্যাংককর্মী কাকলী আক্তার কান্নায় ভেঙ্গে পড়ে, তার নগদ টাকা ও স্বর্ন গহনা উদ্ধারে এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সহযোগীতা চেয়েছেন অসহায় কাকলী আক্তার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital