বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আহ্বায়ক: সোহেল খান, প্রধান উপদেষ্টা: বিল্লাল হোসেন খান

ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১০:০২ পিএম
ফরিদগঞ্জে গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে ‘গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাব’ নামে একটি নতুন ক্রীড়া সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) গৃদকালিন্দিয়া বাজারে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সভায় এই ক্লাব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গঠিত হয় ৩৫ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি।
সাংগঠনিক সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী রূপসা দক্ষিণ ইউনিয়নে ফুটবল ও ক্রিকেট খেলাকে আরও গতিশীল এবং সংগঠিত করতেই এ ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
সদ্য গঠিত কার্যনির্বাহী কমিটির মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন: আহ্বায়ক- সাংবাদিক সোহেল খান, প্রধান উপদেষ্টা- সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান, ফুটবল একাডেমি পরিচালক- রিয়াদুল হাসান রাফি, ক্রিকেট একাডেমি পরিচালক- আশিক খান।
উক্ত স্পোর্টিং ক্লাবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন- সাংবাদিক নুরুন্নবী নোমান, এস. এম. ইকবাল হোসেন, মো. শিমুল হাছান। স্পোর্টস পার্টনার: মান্নান স্পোর্টস।
সংগঠনকে আরও গতিশীল করতে কার্যনির্বাহী কমিটির পাশাপাশি গঠন করা হয়েছে আরও কয়েকটি উপকমিটি।
এর মধ্যে রয়েছে ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি, ৬ সদস্যবিশিষ্ট ফুটবল একাডেমি পরিচালনা কমিটি, ৭ সদস্যবিশিষ্ট ক্রিকেট একাডেমি পরিচালনা কমিটি, ৩ সদস্যবিশিষ্ট মিডিয়া পার্টনার এবং ১ সদস্য বিশিষ্ট স্পোর্টস পার্টনার কমিটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital