বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের প্রাক্তন চেয়ারম্যান তাহের রুশদী’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১০:০৯ পিএম
শাহমাহমুদপুরের প্রাক্তন চেয়ারম্যান তাহের রুশদী’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহতলী নিবাসী আলহাজ্ব অ্যাড: তাহের হোসেন রুশদী’র আজ ৪ জুলাই- ২০২৫খ্রিস্টাব্দ তারিখে ৭ম মৃত্যুবার্ষিকী। এই দিনে তিনি ঢাকা শমরিতা হাসপাতালে (প্রা:) চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন।
জানা গেছে, ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৪জুলাই শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, শাহতলী রুশদী বাড়ি মসজিদে সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন খতম, সাড়ে ৯টায় মরহুমের কবর জিয়ারত, সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভা,  মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়াও এদিন রুশদী পরিবারের পক্ষ থেকে  শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিং,  ছাত্রাবাস ও পৃর্ব শাহতলীস্থ এতিমখানায় তবারক বিরতণের আয়োজন করা  হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, বর্নাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট আইনজীবি অ্যাড: তাহের হোসেন রুশদী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। বিশেষ করে তিনি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সেক্রেটারী, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সদস্য, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নানা গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাড: তাহের হোসেন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী’র পিতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital