‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ ২৫ইং
শনিবার চাঁদপুরে শুরু হচ্ছে ক্ষুদে সাঁতারুদের ট্যালেন্ট হাট
শনিবার (৫ জুলাই ‘২৫ইং) চাঁদপুরে শুরু হচ্ছে খুঁজে সাঁতারুদের ট্যালেন্ট হাট।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌ বাহিনীর সার্বিক সহযোগিতায় তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার পরিকল্পনার অংশ হিসেবে সুইমিং ফেডারেশন শিশুদের নিয়ে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫’ আয়োজন করে।

সেই ধারাবাহিকতায় চাঁদপুরে আঞ্চলিক পর্যায়ে শনিবার সকালে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা।
চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্হ অঙ্গীকার পাদদেশে লেকে সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে।

বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজনে চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পর্যায়ে এ প্রতিযোগিতায় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
ইয়েসকার্ড প্রাপ্তদেরকে জাতীয় পর্যায়ে মেধাবী হিসেবে গন্য করা হবে । এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে চাঁদপুরের অঙ্গীকার পাদদেশে লেকের সংস্কার কাজসহ সকল আয়োজন সম্পূর্ণ করেছে আয়োজকগন।
জানা যায়, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ মোট ৬ জেলার এ প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশ নিবে।
অভিভাবকরাও সন্তানদের প্রতিযোগিতায় সেরা হওয়ার প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ক্ষুদে সাঁতারুরাও তাদের সেরাটা প্রদর্শনের জন্য অপেক্ষা করছেন। সব মিলিয়ে চাঁদপুরের এ আয়োজন শিশু সাঁতারুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
৯-১১ বছর বয়সী এবং ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা ২ টি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ নিবে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সূত্রে জানা যায়, নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫” শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট শুরু হয়েছে,চলতি বছরের ১০ মে। এই কর্মসূচির আওতায় সারা দেশ থেকে মেধাবী ও প্রতিভাবান ৬০০ তরুন তরুণী মেধাবী আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরি করে সারা দেশ থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে বাছাই প্রক্রিয়া পরিকল্পনা করে সম্ভাবনাময়ী সাঁতারুদের বাছাই করে আগামীর ক্রীড়া সম্পদে পরিণত করবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।
এ বিষয়ে চাঁদপুরের কৃতি সন্তান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, আমাদের আয়োজনে বা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২৫ইং সহযোগিতায় রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী।
তিনি আরো বলেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ইতিহাস এটি একটি কর্মসূচি মাইলফলক কর্মসূচি।
ইতিহাস ও ঐতিহ্যের আলোকে চাঁদপুরের সাঁতারের ইতিহাস রয়েছে। সেটি কে অক্ষুণ্ণ রাখতে আমার প্রাণপণ চেষ্টায় এ আয়োজন।
আমি চাঁদপুরবাসীর সকলের সহযোগিতা নিয়ে সফল ভাবে সম্পূর্ণ করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছি।





