বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী যুব আন্দোলনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদাবাজ দখলবাজরা পিআর সিস্টেম নির্বাচনকে ভয় পায় : মাওলানা মাকসুদুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৬:৪২ পিএম
চাঁদাবাজ দখলবাজরা পিআর সিস্টেম নির্বাচনকে ভয় পায় : মাওলানা মাকসুদুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও মনোনয়ন বাণিজ্যকারীরাই পিআর সিস্টেম নির্বাচনকে ভয় পায়। পিআর সিস্টেম বা আনুপাতিক হারে নির্বাচন হলে সকল ভোটারের ভোটের প্রতিফলন ঘটবে।
কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে।  পেশিশক্তির রাহু গ্রাস থেকে ভোটাররা নিরাপদ থাকবে। অস্ত্রের ভয় দেখিয়ে বাক্স ছিনতাই হবে না। সর্বোপরি দেশে নতুন করে স্বৈরাচার সৃষ্টি হবে না।কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো দেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে থাকলেও একটি রাজনৈতিক দল এর চরম বিরোধিতা করে আসছে।
আজ শুক্রবার সকাল ৯টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ১৩নং হানারচর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা যুব আন্দোলন সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তফা পাটওয়ারী, হাফেজ তানজিল আহমাদ, আবু সাইদ বেপারি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। সবাইকে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital