বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে

ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার ঈমানী সমাবেশ

মো.মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:০৭ পিএম
ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার ঈমানী সমাবেশ

মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস ‘শাহাদাতে কারবালা দিবস’ উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক ঈমানি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে হাজীগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মাহমুদ হাসান নয়ন, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসাইন।

এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মহররম হলো শোক ও আত্মশুদ্ধির মাস, আনন্দ-উৎসবের নয়। এই মাসে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পরিবারের সদস্যদের উপর কারবালার ময়দানে সংঘটিত নির্মম ঘটনার মধ্য দিয়ে ঈমান, ত্যাগ ও মানবিক খেলাফতের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার সময়।

Model Hospital

তারা বলেন, ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাত ইতিহাস নয়, বরং চিরন্তন ন্যায় ও মানবতার মাইলফলক। এই আত্মত্যাগ মুসলিম মিল্লাতের জন্য এক ঈমানী আদর্শ ও দায়িত্ববোধের স্মারক।

বক্তারা আরও বলেন, কারবালার শাহাদাত ইসলামের মূল নীতিমালা ও মানবাধিকারের পক্ষে দাঁড়িয়ে বাতিল, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে চিরকালীন এক প্রতিবাদ।

তারা মুসলমানদের প্রতি আহ্বান জানান কারবালার আদর্শ ও চেতনায় জীবন গঠন ও সমাজ বিনির্মাণ করতে হবে।

নেতৃবৃন্দ কারবালার ইতিহাসকে বিকৃত করে শিয়াবাদ কিংবা খারেজি মতবাদের বিভ্রান্তি থেকে দূরে থাকতে এবং সতর্ক থাকতে আহ্বান জানান।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাকিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান। সমাবেশ শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।