শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বালিথুবা পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:৪৩ পিএম
ফরিদগঞ্জ বালিথুবা পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৬ জুলাই ২০২৫) বিকেলে ইউনিয়নের দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বেপারী।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হারিছ মিয়াজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহরম খান জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নেয়ামত উল্লা, যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল কবির খান, সদস্য সচিব কাউছার হামিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিউল্যা, সদস্য সচিব ইয়াছিন সর্দার, ছাত্রদলের সভাপতি খান সোহেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবদল নেতা মো. হানিফ কারিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “আজকের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করছি বিএনপি শুধু অতীত নিয়ে পড়ে নেই, বরং ভবিষ্যতের জন্য সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করছে। যারা বিশ্বাস করে গণতন্ত্র, অধিকার আর দেশের মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে, তারাই এই দলের সদস্য হবে।”
বক্তারা আরও বলেন, ফরিদগঞ্জের বিএনপি আলহাজ্ব এম এ হান্নানের নেতৃত্বে অতীতের তুলনায় অনেক শক্তিশালী। আগামী নির্বাচনে দল আলহাজ্ব এম এ হান্নানকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital