বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:৫১ পিএম
শাহরাস্তিতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় দফতরের নির্দেশনায় প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে শাহরাস্তিতে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে।
রবিবার (৬-জুলাই) শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌরশহরের কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি।
ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ বিএনপির সমন্বয়কারী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বক্তারা বলেন, ফরমে প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, বয়স, পেশা, ওয়ার্ড নম্বর, ইউনিয়ন/পৌরসভা, থানা, উপজেলা, জেলা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে বলা হয়েছে।
প্রাথমিক সদস্য নবায়নের ফি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তাঁরা আরও বলেন, এ কার্যক্রমে যেন কোনো ধরনের পক্ষপাত বা ফেভারিজম না থাকে। তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটওয়ারী ও শাহ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আখন্দ, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম, শফিউল্লাহ বাচ্চু, সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সাবেক সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা জসিম উদ্দিন এমএসসি, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আঃ খালেক, ছাত্রদলের সভাপতি এবি এম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করার প্রয়াসকে নেতাকর্মীরা স্বাগত জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital