রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

৯ দিনের মাথায় জরিমানা গুণতে হলো চাঁদপুরের সেই কাচ্চি ডাইনিং কে

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ২:১৪ পিএম
৯ দিনের মাথায় জরিমানা গুণতে হলো চাঁদপুরের সেই কাচ্চি ডাইনিং কে
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের জোড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ জুলাই) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের জোড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মীর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত কাচ্চি ডাইনিং এ উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়া বাদামের শরবত পাওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
চাঁদপুর আনসার ভিডিপি সদস্যদের সার্বিক নিরাপত্তায় ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীদেরকেও সতর্ক করে দেওয়া হয়। এবং অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। জানা যায়, গত ৩০ জুন ৩০% ছাড় দিয়ে ব্যাপক পরিসরে কাচ্চি ডাইনিং এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনের নয় দিনের মাথায় এ জরিমানা গুণতে হলো প্রতিষ্ঠানটিকে। এছাড়াও শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় শামীমা রাইচ মিল কে ৫ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা  আরোপ ও আদায় করা হয়।
এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউভাসিটির প্রতি চাঁদপুর প্রেস ক্লাবের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউভাসিটির প্রতি চাঁদপুর প্রেস ক্লাবের কৃতজ্ঞতা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী প্রেসক্লাবে ইতিহাসে  সর্ববৃহৎ পরিসরে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন ও সফলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. সবুর খান-এর প্রতি চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে  আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
তারা এক কৃতজ্ঞতা বার্তায় জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় জ্ঞান ও সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ  অত্যন্ত প্রশংসনীয়। চাঁদপুরের সাংবাদিক সমাজের জন্য এমন একটি সময়োপযোগী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।
বিশেষ করে ড. মো. সবুর খানের আন্তরিক সহযোগিতা, সুদূরপ্রসারী চিন্তা ও পৃষ্ঠপোষকতা চাঁদপুর প্রেস ক্লাবের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করছি।
কৃতজ্ঞতায়—
সোহেল রুশদী
সভাপতি
এম এ লতিফ
সাধারণ সম্পাদক
চাঁদপুর প্রেস ক্লাব।