বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক রাফিউ হাসান হামজা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০০ পিএম
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক রাফিউ হাসান হামজা

নিজস্ব প্রতিনিধি : সামাজিক সচেতনতামূলক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহরাস্তির সন্তান সাংবাদিক রাফিউ হাসান হামজা নিযুক্ত হয়েছেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারী) সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাফি মুদ্দাসির খান জ্যোতি ও নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

রাফিউ হাসান হামজা শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক থেকে সাংগঠনিক দক্ষতায় চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি শাহরাস্তিতে তিনি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। করোণাকালীন সময়ে লাশ দাফন, অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে সেবা প্রদান, অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, দরিদ্র মেয়েদের বিয়ের ব্যবস্থা, অভুক্তকে খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ আরও নানা কাজে নিজেকে সম্পৃক্ত রেখে সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। তিনি একাধারে সাংবাদিকতার মাধ্যমেও সমাজের অসংগতি তুলে ধরে নিজ কর্মক্ষেত্রে সমাদৃত। সংবাদ প্রকাশের মাধ্যমে নিরীহ লোকদের আইনী সহায়তা ও সরকারী ঘর এবং ভাতা প্রদানেও তিনি ভূমিকা রেখেছেন।

রাফিউ হাসান হামজা বলেন, কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা টিম সহ সকল নীতিনির্ধারকদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্টার সাথে সৎ থেকে পালন করে যাবো। এ জন্য প্রয়োজন সকলের অংশগ্রহনমূলক সহযোগিতা।আমাদের ভ্রাতৃত্ববোধ আমাদের সফলতা এনে দিবে।

Model Hospital

উল্লেখ্য, মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার স্লোগানকে সামনে রেখে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে ১ জুলাই ২০১৪। এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশন ভূক্ত সংগঠন। যার রেজিস্ট্রেশন নং ঝ-১২৯৪৩। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ৬৪ জেলায় তাদের কমিটির মাধ্যমে মানবতার সেবায় কাজ করে আসছে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।