বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:১২ পিএম
চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরীকে সংবর্ধনা

সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় এটিএন ল্যান্ডমার্কের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব ও এটিএন ল্যান্ডমার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন মাহমুদ।

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের সহযোগী প্রতিষ্ঠান এটিএন ল্যান্ডমার্ক লিমিটেডের পক্ষ থেকে সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই)’ সন্ধ্যায় বেইলি রোডে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব ও এটিএন ল্যান্ডমার্ক লিমিটেডের নির্বাহী পরিচালক চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত শিল্পী সুমন মাহমুদ
সম্মাননা স্মারক তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক মাহবুবা শাহরীন, জনপ্রিয় শিশু শিল্পী টুনটুনি, মডেল ও অভিনেত্রী অন্তরা ইসলাম,চলচ্চিত্র অভিনেতা মজিবুর রহমান রানা, পরিচালক কামরুজ্জামান পুতুল, সুপার স্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান, উপদেষ্টা জাকির খান, সিনিয়র সহ-সভাপতি পিয়াস আফ্রীদি, সহ সভাপতি ফরিদ খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাফর হোসেন সিথিল, যুগ্ম সম্পাদক সুজন বৈরাগী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধক্ষ্য আর এস রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিরো মনির, সদস্য আমিন সানী।

প্রসঙ্গ: এই ধরনের একটি আয়োজন সাংবাদিকদের উৎসাহিত করবে এবং তাদের কাজের প্রতি আরো শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করবে। সাইদ হোসেন অপু চৌধুরী সামাজিক ও মানবিক সংগঠন সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের দুইবারের সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক বাংলাদেশের আলো, ডেইলি স্টেট চাঁদপুর প্রতিনিধি, চাঁদপুরের নিয়মিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় চিপ রিপোর্টার, শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর, প্রিয় সময়, নীলকন্ঠ ও আলোকিত সারাদেশ পত্রিকায় কর্মরত রয়েছেন।

Model Hospital

এছাড়াও তিনি সামাজিক ও সাংস্কৃতিক একাধিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। সাইদ হোসেন অপু চৌধুরী ২০০৭ সালে চাঁদপুরের স্থানীয় একটি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পদচারন। তাকে সম্মানিত করায় এটিএন বাংলা পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital