বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৫২.১৭%

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:১৭ পিএম
হাইমচরে এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় পাসের হার ৫২.১৭%
চাঁদপুরের হাইমচর উপজেলায় ২০২৫ সালের এসএসসি/দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট ১,২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৭ জন পাস করেছে, যা সামগ্রিকভাবে ৫২.১৭% পাসের হার।
বিদ্যালয় পর্যায়ে ৭১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৪ জন পাস করেছে (৪৪.০৮%)। দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ ৬২% পাস নিয়ে শীর্ষে রয়েছে। এই পর্যায়ে মোট জিপিএ ৫ পেয়েছে ১৭ জন।
মাদ্রাসা পর্যায়ে: ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ২২২ জন পাস করেছে (৬৫.৫০%)। গন্ডামারা এ.বি.এস ফাযিল মাদ্রাসা ৮৪.৪৪% পাসের হার নিয়ে এগিয়ে আছে। এই পর্যায়ে মোট জিপিএ ৫ পেয়েছে ৩ জন।
ভোকেশনালে ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন পাস করেছে (৫৩.৭৪%)। দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ ৮৫.৭১% পাসের হার নিয়ে সর্বোচ্চ স্থানে রয়েছে। এই পর্যায়ে মোট জিপিএ ৫ পেয়েছে ৫ জন। নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ফলাফল স্থগিত আছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল জানিয়েছেন, সারাদেশের মতো হাইমচরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রকাশিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital