বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দরিদ্রতাও ঠেকাতে পারেনি ফারজানার জিপিএ-৫, স্বপ্ন বিসিএস ক্যাডার

মো.মোশারফ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৮:৫৭ পিএম
দরিদ্রতাও ঠেকাতে পারেনি ফারজানার জিপিএ-৫, স্বপ্ন বিসিএস ক্যাডার

ফারজানা আক্তার রুপা একজন দিনমজুরের মেয়ে। মা গৃহিণী। দারিদ্রতার সংগ্রামে বেড়ে ওঠা ফারজানা চলতি বছর দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে। পরিবারে আর কেউ উচ্চশিক্ষিত না হলেও ফারজানা আক্তার রুপা নিজের চেষ্টা, মেধা ও অধ্যবসায় দিয়ে প্রমাণ করেছে সীমাবদ্ধতা তাকে আটকাতে পারেনি।

ফারজানা রূপা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ৯নং গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী এবং ঐ ইউনিয়নের মোহাম্মদপুর পন্ডিত বাড়ির আব্দুর রহমানের ছোট মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মাঝে সে মেঝো।

কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “রুপার মতো শিক্ষার্থীরা সমাজের জন্য অনুকরণীয়। আমরা চাই, সে যেন উচ্চশিক্ষা অর্জন করে মাদ্রাসা ও পরিবারের মুখ উজ্জ্বল করে।”

মাদ্রাসার শিক্ষকরা জানান, রুপা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্রী। দারিদ্র্যতাও এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারেনি। তার এই সাফল্যে পুরো মাদ্রাসা গর্বিত।

Model Hospital

রুপার বাবা আব্দুর রহমান জানান, “আমি দিনমজুর মানুষ। কষ্ট করে মেয়েকে পড়াচ্ছি, সে ভালো ফল করেছে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সবার দোয়া চাই, মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়।”

ফারজানা আক্তার রুপা বলেন, “আমার বাবা-মা কঠোর পরিশ্রম করে আমাকে পড়ালেখার সুযোগ দিয়েছেন। আল্লাহর রহমত আর শিক্ষকদের দোয়ায় আজ এই ফলাফল সম্ভব হয়েছে। আমি মানুষের মতো মানুষ হতে চাই, আর ভবিষ্যতে ভালো কিছু করে বাবার কষ্ট লাঘব করতে চাই। আমি বিসিএস ক্যাডার হয়ে দেশ সেবার জন্য সবার দোয়া চাই।”

ফারজানা আক্তার রুপার এই সাফল্যে গ্রামবাসী ও আত্মীয়স্বজনের মধ্যে আনন্দের বন্যা বইছে। সবার প্রত্যাশা দারিদ্র্যতার গণ্ডি পেরিয়ে রুপা একদিন সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এছাড়াও এবছর দাখিল পরীক্ষায় কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদরাসায় ৪৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও ৪০ জন পরীক্ষায় অংশ নেয়। তম্মধ্যে কৃতকার্য হয়েছে ২৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেএকমাত্র ফারজানা আক্তার রুপা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital