শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাব পাড়তে গিয়ে দিনমজুরের মৃত্যু

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৯:২৫ পিএম
ফরিদগঞ্জে গাব পাড়তে গিয়ে দিনমজুরের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে গাব পাড়তে গাছে ওঠার পর পড়ে গিয়ে জয়নাল (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালী গ্রামের জহির উদ্দিন বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় ছিদ্দিক ডাক্তারের বাড়িতে গাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান জয়নাল। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত জয়নাল দক্ষিণ চরবড়ালী এলাকার ওয়াফ বাড়ির আমিন মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
জয়নালের ছেলে ইমান হোসেন বলেন, ‘আমার বাবা দিনমজুরের কাজ করতেন। আজ বিকেলে ছিদ্দিক ডাক্তারের বাড়িতে গাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান। খবর পেয়ে আমি ছুটে গিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসি। তবে চিকিৎসক জানান, বাবা আর নেই। আমাদের পরিবারের কারও কোনো অভিযোগ নেই।’
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital