শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এস‌এসসি পরীক্ষায় ফেল করায় এক শিক্ষার্থীর আত্মহত্যা 

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৭:৩৬ পিএম
কচুয়ায় এস‌এসসি পরীক্ষায় ফেল করায় এক শিক্ষার্থীর আত্মহত্যা 
 কচুয়ায় এসএসসি পরীক্ষায় গনিত বিষয়ে ফেল করায় মাহমুদা  আক্তার নামের এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  গতকাল শুক্রবার  দুপুরে উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফলাফল প্রকাশের পরের দিন পরিবারের সদস্যদের অগোচরে ঘরের বৈদ্যুতিক পাখার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় মাহমুদা আক্তার।
মাহমুদা আক্তার ওই  গ্রামের আলী মিয়া মাস্টার বাড়ির প্রবাসী জসীম উদ্দীনের  মেয়ে। সে  চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসাবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বলে জানা গেছে।
নিহতের আত্মীয়-স্বজন জানান, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল বের হলে মাহমুদা আক্তার জানতে পারেন  পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় সকলের অগোচরে বসত ঘরে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ফাঁস দেয়। পরের বাড়ির লোকজন ঘরের জানালা দিয়ে মাহমুদা আক্তারকে ঝুলন্ত অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকারে ঘরের দরজা ভেঙ্গে  মাহমুদাকে বৈদ্যুতিক পাখার সাথে গলার ওড়না খুলে দেখতে পায়  মাহমুদা আক্তার আর বেঁচে নেই।
কচুয়া থানার ওসি তদন্ত  মোহাম্মদ জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital