বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহ মোহাম্মদপুরে মানসিক ভারসাম্যহীন কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৪২ পিএম
শাহ মোহাম্মদপুরে মানসিক ভারসাম্যহীন কিশোর নিখোঁজ

চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের শাহতলি বেপারী বাড়ি থেকে এক মানসিক ভারসাম্যহীন কিশোর নিখোঁজ রয়েছে। পরিবার জানিয়েছে, গত শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর থেকে ১৬ বছর বয়সি আকাশের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ আকাশ শাহতলি বেপারী বাড়ির বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। স্বজনদের ভাষ্য, আকাশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে। প্রতিদিনের মতো জুমার নামাজ পড়তে গিয়ে আর ফেরেনি। সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিয়ে তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার এখন সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছেন।

নিখোঁজ আকাশ সম্পর্কে কেউ কোনো তথ্য পেয়ে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে: ০১৬০৪৮৭৭১৩৭, ০১৬০৪৮৭৭১৩৭

এ ঘটনায় শাহ মোহাম্মদপুর ইউনিয়নজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, আকাশ শান্ত স্বভাবের ছেলে এবং কারও সঙ্গে তেমন ঝামেলায় জড়ায় না।

Model Hospital

পরিবার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না, তা জানা যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital