বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সাহিত্য একাডেমির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কবি এবং লেখকরা ঘুনে ধরা সমাজকে সঠিক পথ দেখাতে পারে : মোহসীন উদ্দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:৩৪ পিএম
কবি এবং লেখকরা ঘুনে ধরা সমাজকে সঠিক পথ দেখাতে পারে : মোহসীন উদ্দিন

দীর্ঘ এক যুগ পর জমকালো আয়োজন পূর্ণ এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তিন দিনব্যাপী চাঁদপুর সাহিত্য একাডেমির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে উৎসব মুখরা এবং আনন্দঘন পরিবেশ তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিকেল সাড়ে চারটার চাঁদপুর সাহিত্য একাডেমি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সমাপন অনুষ্ঠানের স্থলে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমি সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, কবি এবং লেখকরা এই ঘুনে ধরা সমাজকে সঠিক পথ দেখাতে পারে। সমাজকে বদলে দিতে হলে লেখতে হবে, পড়তে হবে। অন্ধ সমাজকে পথ দেখাতে হলে পড়ার কোন বিকল্প নেই। যার কারণে আজকের এই আলোচনা সভা সমাজের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, স্বরচিত কবিতা পাঠ নতুনদের অনুপ্রেরণা যোগায়। আজকে এই সাহিত্য একাডেমির আলোচনার মোড়কে সাহিত্যকে নবীন লেখকদের মাঝে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকের এই অন্ধ সমাজ কোথায় চলে যাচ্ছে? লেখকরা যদি না লেখে তাহলে অন্ধ সমাজকে পথ দেখাবে কে? তাই লেখকদের কলম বন্ধ করা যাবে না।

Model Hospital

সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক রুহুল আমিন হাওলাদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, সাধারণ সদস্য এডভোকেট ইকবাল বিন বাশার, কার্যনির্বাহী সদস্য মির্জা জাকির। এ সময় উপস্থিত ছিলেন, সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য একেএম সলিম উল্লাহ, ডাক্তার মাইনুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এডভোকেট ইকবাল বিন বাসার, সাধারণ সদস্য লায়ন মাহমুদ হাসান খান, নজরুল গবেষণা পরিষদের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গনি, স্কুল শিক্ষিকা খোদেজা মাহবুব, সাহিত্য একাডেমীর পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (গ্রন্থাগার , সেমিনার ও শিশু সাহিত্য) আশিক বিন রহিম, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মুখলেসুর রহমান ভূঁইয়া, শেখ মহিউদ্দিন রাসেল, নুরুল ইসলাম ফরহাদ, কবির হোসেন মিজি, উজ্জল হোসাইন, মনিরুজ্জামান বাবলু, সুমন কুমার দত্ত, সাদ আল আমিন।

এর আগে নবগঠিত কার্যকরী পরিষদের পরিচিতি, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কবিতা পাঠ কমিটির সদস্য সচিব কবি জাহিদ নয়ন সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন, সৌরভ সালেকীন, কবির হোসেন মিজি, কাজী রাসেল, তোফাজ্জল হোসেন, ম. নূরে আলম পাটওয়ারী, রাজিব কুমার দাস, সুমন কুমার দত্ত, নুরুন্নাহার মুন্নী, দন্ত্যন ইসলাম, খোকন মজুমদার, কাজী আদনান, সাকিব খান।

পরে আলোচনা সভা শেষে তিন দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। এ পর্বে সঞ্চালনা করেন সাহিত্য একাডেমির পরিচালক আশিক বিন রহিম।

প্রসঙ্গত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ জুলাই) আক্কাস আলী রেলওয়ে একাডেমী প্রাঙ্গণে ২ শতাধিক অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ঐদিন দিনব্যাপী চাঁদপুর ও ফরিদগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

দ্বিতীয় দিনে শুক্রবার (১১ জুলাই) সাহিত্য একাডেমি মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা ও বাবুরহাট অগ্নিবীণা পাঠাগারে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital