শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১:০৭ পিএম
হাজীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক কমিটি গঠন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শাখায় তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে ঘোষিত এ কমিটি বৃহস্পতিবার (১২ জুলাই) প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. আতিকুর রহমান চৌধুরী (রাজু)। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মো. রকিবুল হাসান, ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম, শেখ ফরিদ মজুমদার, এবং মো. মাহমুদুল হাসান (তানভীর)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মো. শাহাদাত হোসেন (সাকিব), মো. সাকিব জামান, মো. ইফতখোরুজ্জামান সিয়াম, মো. শফিকুর রহমান, রাজিয়া সুলতানা, আব্দুল কাদের (রাকিব) এবং মো. আহসান হাবিব।

কেন্দ্রীয় মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা রয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সদস্যদের নামের সঙ্গে কোনো ভুয়া প্রচারণা বা জালিয়াতি বরদাশত করা হবে না।

Model Hospital

প্রসঙ্গত, সম্প্রতি এনসিপি চাঁদপুর জেলায় সংগঠনের বিস্তার ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হলো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital