বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখমের ঘটনায় একজন আটক

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১:১১ পিএম
চাঁদপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখমের ঘটনায় একজন আটক
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে সিঁদ কেটে ঘরে ঢুকে হিন্দু নারীকে কুপিয়ে জখম করার ঘটনায় একজনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
শনিবার (১৩ জুলাই) পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানাধীন তরপুরচন্ডী ইউনিয়নের ওয়াহেদ আলী মোল্লার ছেলে মোঃ ইব্রাহিম প্রকাশ নাজমুল (২৯) করে চাঁদপুর থেকে আটক করা হয়। আটককৃত আসামীকে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও ছোট পন্ডিত বাড়ির মৃত কৃষ্ণপদ চক্রবর্তীর স্ত্রী দুই ছেলেকে নিয়ে বসবাস করে আসছেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর রাত ৪টার দিকে সিঁধ কেটে বসতঘরে ঢুকে কাজল চক্রবর্তী (৪৬) নামে এক হিন্দু নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ঘটনার দিন রাতে বসত ঘরের সামনের রুমে দুই ছেলে ও অন্য রুমে কাজল চক্রবর্তী প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে কে বা কাহারা সিঁধ কেটে ঘরের ভিতর ঢুকে ঘুমের মধ্যে কাজল চক্রবর্তীর ঘাড়ে ও বাম হাতের কব্জির উপরে কুপিয়ে মারাত্মক জখম করেছে। তার চিৎকারে ছেলেরা ছুটে আসতে আসতে অজ্ঞাত ব্যক্তি খাটের নিচ দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেপার করেন। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঐদিন দুপুরে উক্ত ঘটনাস্থলে গিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া, শাহমাহমুদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি সহ থানা পুলিশ ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital