বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষকের ভুলে ২৫ জন ফেল!

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১০:১৭ পিএম
ফরিদগঞ্জে শিক্ষকের ভুলে ২৫ জন ফেল!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মজিদিয়া আলিয়া মাদ্রাসার ভোকেশনাল শাখার সব পরীক্ষার্থী ফেল করেছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিং’ বিষয়ের ব্যবহারিক নম্বর বোর্ডে সময়মতো না পাঠানোর কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এ বছর মাদ্রাসার ভোকেশনাল শাখা থেকে মোট ২৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। যথারীতি তারা লিখিত ও ব্যবহারিক সব বিষয়ে পরীক্ষা দেয়। তবে ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, সবাই ফেল করেছে। পরে শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখে জানতে পারেন, ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিং’ নামক বিষয়ে সবাই ফেল করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী মো. মোস্তফা কামাল ও মো. আল আমিন বলেন, ‘আমরা সব পরীক্ষা দিয়েছি। শামসুদ্দিন স্যার আমাদের বলেছিলেন, ওই বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য কিছু মালামাল কিনতে হবে। স্যারের কথামতো আমরা তাঁকে টাকা দিই।’
অভিযুক্ত শিক্ষক শামসুদ্দিন বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেইনিংয়ের ব্যবহারিক নম্বর পাঠানো হয়নি, এজন্য রেজাল্টে সবাই ফেল দেখাচ্ছে। আমরা চেষ্টা করছি এক সপ্তাহের মধ্যে সংশোধিত ফলাফল আনতে।’ তবে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা বলেন, ‘আমরা গত ৮ জুলাই বোর্ডে ব্যবহারিক নম্বর পাঠিয়েছি। আশা করছি, সংশোধিত ফলাফল আগামী বৃহস্পতিবারের মধ্যে চলে আসবে।’
ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটওয়ারী বলেন, ‘বিষয়টি অস্বাভাবিক। আমি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। কেন এমন হয়েছে, তা খতিয়ে দেখা হবে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital