বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে বিয়ের পাত্রী না দেখানোয় হাবিব উল্লাহ কে হ ত্যা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১:০০ এম
মতলবে বিয়ের পাত্রী না দেখানোয় হাবিব উল্লাহ কে হ ত্যা

চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হাবিব উল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মুহমদ আব্দুর রকিব।

প্রেস ব্রিফিং এ তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মূল আসামী মোঃ কামাল মীরাকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করে আসামি। কামাল রাজধানীর ডেমরায় একটি কারখানার নৈশপ্রহরীর কাজ করতেন।

Model Hospital

তিনি জানান, দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে পূর্ব পরিচিত হাবিব উল্লাহ তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেন। গত ১০ জুলাই মেয়ে দেখানোর কথা বলে মতলব উত্তরে কামালকে নিয়ে যান হাবিব। কিন্তু পরবর্তীতে মেয়ে না দেখানোয় দুজনের মধ্যে বাক-বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে হাবিব উল্লাহকে তলপেটে ও অণ্ডকোষে লাথি মারেন কামাল। এরপর মারা গেছেন ভেবে তাকে পুকুরে ফেলে পালিয়ে নারায়ণগঞ্জে যান তিনি।

গত ১১ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের একটি পুকুর থেকে হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্তের ভিত্তিতে কামলাকে গ্রেপ্তার করে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার ওসি মোশ রবিউল হক, ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, তদন্তকারী কর্মকর্তা মোঃ দেলওয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপার ক্লু-লেস হত্যাকান্ডের তদন্তকারী কর্মকর্তা দেলওয়ার হোসেনকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital