বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া নূরপুর গ্রামে মাদক বিরোধী সমাবেশ

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:০৪ পিএম
কচুয়া নূরপুর গ্রামে মাদক বিরোধী সমাবেশ

কচুয়া নূরপুর গ্রামে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন। (বামে ) ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। (ডানে)

কচুয়ার নূরপুর গ্রামে মাদক, ইভটেজিং,বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ওই গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে গোহট উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেহবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

সমাজকর্মী জসিম উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান, সমাজ সেবক তাবারুক উল্লাহ, রেজাউল করিম, সাংবাদিক আবুল হোসেন,অবসর প্রাপ্ত ইউনিয়ন পরিষদের সচিব আবদুল মান্নান আজমীর, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, আব্দুর রহিম, নূরপুর গ্রামের অধিবাসী জাহাঙ্গীর আলম, শাহাজাহান পাটোয়ারী, ইমান হোসেন পাটোয়ারী, ডাঃ শামছুল হক . মাওলানা কবির হোসেন , ইকবাল হোসেন ও আবুল হোসেন প্রমুখ।

সমাবেশে উপস্থিত সকলে ঐক্যবদ্ধ ভাবে মাদক, ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাওয়ার দৃঢ অঙ্গিকার ব্যক্ত করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital